পাকিস্তান অসাধারণ ভালো করছে: ট্রাম্প

পাকিস্তান অসাধারণ ভালো করছে: ট্রাম্প

ফন্ট সাইজ:

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বলেছেন, পাকিস্তান অসাধারণ ভালো করছে। একই সঙ্গে ট্রাম্প প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এবং সেনাবাহিনীর প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের প্রশংসা করেছেন। এ খবর দিয়েছে আল জাজিরা।
শুক্রবার হোয়াইট হাউসের সাউথ লনে সাংবাদিকদের সঙ্গে আলাপে ট্রাম্প এসব কথা বলেন। পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যকার সংঘাতে হস্তক্ষেপ করবেন কি না- প্রশ্নে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘আমি করতাম, কিন্তু আপনারা জানেন, পাকিস্তানের সঙ্গে আমার সম্পর্ক খুব, খুব ভালো।’
ট্রাম্প আরও বলেন, ‘পাকিস্তানের একজন দারুণ প্রধানমন্ত্রী আছেন। একজন দারুণ জেনারেল আছেন। দুজনকে আমি খুবই সম্মান করি। পাকিস্তান এখন অসাধারণ ভালো করছে আমার মনে হয়।’