পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের মিরানশাহ ও স্পিনওয়াম এলাকায় সামরিক ক্যাম্পে ড্রোন হামলা চালিয়েছে আফগানিস্তান। টোলো নিউজের বরাতে আল–জাজিরা এ খবর জানিয়েছে।
খবরে বলা হয়, বৃহস্পতিবার রাতে পাকিস্তান বিমানবাহিনীর হামলার পাল্টা জবাব হিসেবে তালেবান সরকার এ অভিযান চালায়।
নাম প্রকাশে অনিচ্ছুক একটি নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে টোলো নিউজ জানায়, ড্রোন হামলার পর স্পিনওয়াম সেনা ঘাঁটিতে আগুন ধরে গেছে।
পাকিস্তানের সেনা ক্যাম্পে তালেবানের ড্রোন হামলা
মানবজমিন ডেস্ক
বিশ্বজমিন
৩ মাস আগে
২৮ ফেব্রুয়ারি (শনিবার), ২০২৬, ৯ঃ৪২ (পূর্বাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
