আফগানিস্তানে হামলা: পাকিস্তানকে সমর্থন যুক্তরাষ্ট্রের

আফগানিস্তানে হামলা: পাকিস্তানকে সমর্থন যুক্তরাষ্ট্রের

ফন্ট সাইজ:

আফগানিস্তানের হামলার বিরুদ্ধে ‘আত্মরক্ষায়’ পাকিস্তানের অধিকারের প্রতি সমর্থন জানিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র দপ্তরের রাজনীতি বিষয়ক আন্ডার সেক্রেটারি অ্যালিসন হুকার এক্সে এক পোস্টে এ কথা বলেছেন।
ডনের খবরে বলা হয়, সেখানে হুকার লেখেন, তিনি পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচের সঙ্গে কথা বলেছেন। ‘পাকিস্তান ও তালেবানের সাম্প্রতিক সংঘাতে প্রাণহানির ঘটনায় গভীর সমবেদনা জানিয়েছেন।

পরিস্থিতির ওপর যুক্তরাষ্ট্র গভীর নজর রাখছে এবং তালেবানের হামলার বিরুদ্ধে আত্মরক্ষায় পাকিস্তানের অধিকারের প্রতি সমর্থন জানাচ্ছে বলেও পোস্টে উল্লেখ করেন হুকার।

A R Sarker

৩ মাস আগে

এটা বিশ্ব রাজনীতি যাতে ইরান আক্রমনে সুবিধা হয়।ওরা মোনাফেক।

মন্তব্য করুন