ফটিকছড়িতে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

ফন্ট সাইজ:

চট্টগ্রামের ফটিকছড়ির লেলাং শাহনগর এলাকায় মাঠে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে এক কৃষি শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল ৮টার সময়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত শ্রমিক মো.মুস্তাকিম (৩৫) নেত্রকোণার বারহাট্টা উপজেলার ছালিপুরা গ্রামের রিয়াজ উদ্দিনের ছেলে। জীবিকার তাগিদে তিনি ফটিকছড়িতে কাজ করতেন।

স্থানীয় সূত্রে জানা যায়, শাহনগর এলাকার একটি কৃষিজমিতে কাজ করার সময় জমির ওপর দিয়ে ঝুলে থাকা বা ছিঁড়ে পড়া বিদ্যুতের তারের সংস্পর্শে এলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ফটিকছড়ি থানার ওসি রবিউল আলম খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। নিহতের বাড়ি নেত্রকোণা হওয়ায় আলোচনা সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন