দৌলতপুরে ৪ মাদক ব্যবসায়ীর কারাদণ্ড

ফন্ট সাইজ:

কুষ্টিয়ার দৌলতপুরে ৪ জন মাদক ব্যবসায়ীর বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার সন্ধ্যায় দৌলতপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রদীপ কুমার দাসের নেতৃত্বে বিজিবি, পুলিশ এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদের বিশেষ অভিযান পরিচালিত হয়। অভিযানে মাদকসেবন ও মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগে ৪ জনকে মাদকসহ আটক করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দৌলতপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রদীপ কুমার দাস মাদকসহ আটক আসামি আল মামুন (৩৫) কে ৬ মাস, মো. ফরজ (৪০) কে ৮ মাস, মেহেদী হাসান (৪২) কে ৬ মাস এবং আলাল (৩৫) কে ১ বছরের কারাদণ্ড প্রদান করেন। দৌলতপুরকে মাদকমুক্ত করার জন্য জনস্বার্থে এমন অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে বলে দৌলতপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রদীপ কুমার দাস জানান।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন