ঢাকা মহানগর দক্ষিণকে ক্লিন সিটি হিসেবে গড়ে তোলার ঘোষণার সালামের

ঢাকা মহানগর দক্ষিণকে ক্লিন সিটি হিসেবে গড়ে তোলার ঘোষণার সালামের

ফন্ট সাইজ:

ঢাকা মহানগর দক্ষিণকে ক্লিন সিটি হিসেবে গড়ে তোলার ঘোষণা দিলেন নবনিযুক্ত প্রশাসক আবদুস সালাম। শুক্রবার লালবাগ হৃদয় পার্টি সেন্টারে লালবাগ থানার ২৪নং ওয়ার্ড বিএনপি আয়োজনে এক ইফতারপূর্ব সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এই ঘোষণা দেন। তিনি বলেন, বাড়িঘর ও দোকানের বর্জ নির্দিষ্ট স্থানে রাখতে হবে যেখান থেকে সিটি করপোরেশনের কর্মীরা তা সংগ্রহ করবে। কোনো বাসা থেকে বর্জ্য সংগ্রহের জন্য ১০০ টাকার বেশি টাকার নিলে সংশ্লিষ্ট ঠিকাদারের অনুমোদন বাতিল করা হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় আমি বলতে চাই, ঢাকা দক্ষিণ ও ঢাকা উত্তর- এই দুই সিটি করপোরেশনকে আমরা ক্লিন সিটি, গ্রিন সিটিতে রুপান্তরিত করতে কাজ শুরু করেছি। ঢাকাকে পরিচ্ছন্ন নগরী করতে নগরবাসী সার্বিক সহযোগিতা চান আবদুস সালাম।
পুরনো ঢাকার ঐতিহ্য সংরক্ষণের জোর দিয়ে তিনি বলেন, এই পুরনো ঢাকার খাবার সংস্কৃতি, ঐতিহাসিক স্থানসমূহ সংরক্ষণ আমাদের করতে হবে। দেশি-বিদেশি অতিথিরা যাতে পুরনো ঢাকায় এসে, এসব ঐতিহাসিক স্থানে আসার আগ্রহ দেখান-সেভাবে আমাদেরকে পরিকল্পনা সাজাতে হবে। দক্ষিণ সিটি করপোরেশন সেই কাজে হাত দেবে।
মহানগরে চাঁদাবাজি, ছিনতাই ও মাদক অপরাধের বিরুদ্ধে কোনো আপোষ করা হবে না বলেও হুশিয়ারি উচ্চারণ করে আবদুস সালাম বলেন, যারা চাঁদাবাজি, ছিনতাইয়ের মতো অপরাধের সঙ্গে জড়িত তাদেরকে ছাড় দেয়া হবে না। সে যে দলেরই হোক, যত ক্ষমতাবান হোক।
ঢাকায় মশার উপদ্রুপ বেড়েছে জানিয়ে মশক নিধন এবং ডেঙ্গু মশার নির্মূলে করপোরেশন তার কার্যক্রম জোরদার করবে বলে জানান আবদুস সালাম।
দেলোয়ার হোসেন খেলার মাঠ পরিচালনা কমিটির সভাপতি রবিন হোসেনের সভাপতিত্বে ও ২৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি ফরিদ উদ্দিন রানা ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলামের যৌথ সঞ্চালনায় ইফতার পার্টিতে ঢাকা-৭ আসনের সাংসদ হামিদুর রহমান হামিদ, মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক মোশাররফ হোসেন খোকন প্রমুখ বক্তব্য রাখেন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন