গাজীপুরে প্রতিবন্ধীদের নিয়ে সংলাপ

ফন্ট সাইজ:

প্রতিবন্ধীদের জন্য বাজেট বাড়ানোসহ সমতাভিত্তিক, প্রবেশগম্য ও অন্তর্ভুক্তিমূলক জনসেবা নিশ্চিত করতে স্থানীয় সরকার প্রতিষ্ঠানের পরিকল্পনা ও প্রতিবন্ধিতা অন্তর্ভুক্ত করার গুরুত্ব তুলে ধরেছেন বাংলাদেশ সোসাইটি ফর দ্য চেঞ্জ অ্যান্ড এডভোকেসি নেক্সাস (বি-স্ক্যান)। গতকাল গাজীপুর সিটি করপোরেশনের সহযোগিতায় নগর ভবনের হলরুমে আয়োজিত স্থানীয় পর্যায়ের নীতি সংলাপে এ গুরুত্ব তুলে ধরা হয়।

নাগরিক সম্পৃক্ততা তহবিলের (সিইএফ) সহযোগিতায় আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাজীপুর জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মতিয়ার রহমান। অনুষ্ঠানে গাজীপুর সিটি করপোরেশনের সচিব ফিরোজ আল মামুন, জেলা শিক্ষা অফিসার মো. আল মামুন তালুকদার, যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষক জাহিদুল ইসলাম, বি-স্ক্যানের পরিচালক মুহাম্মদ ইফতেখার মাহমুদ, ডিআইসিই’র অ্যাসিন্টেন্ট কো-অর্ডিনেটর মবিনুর রহমান বক্তব্য রাখেন। সংলাপে গাজীপুর সিটি করপোরেশন, জেলা পর্যায়ের সরকারি বিভিন্ন দপ্তর, স্থানীয় প্রশাসন, সেবা প্রদানকারী প্রতিষ্ঠান, প্রতিবন্ধী ব্যক্তিদের সংগঠন, সুশীল সমাজ সংগঠন, উন্নয়ন সহযোগী গণমাধ্যম প্রতিনিধি ও স্থানীয় পর্যায়ের অন্যান্য অংশীজন অংশগ্রহণ করেন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন