যুদ্ধ ভালোভাবেই চলছে: ট্রাম্প

যুদ্ধ ভালোভাবেই চলছে: ট্রাম্প

ফন্ট সাইজ:

মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের চলমান যুদ্ধ ‘ভালোভাবেই এগোচ্ছে’ এবং মার্কিন বাহিনী ইরানকে ‘কঠোরভাবে আঘাত করছে’।

মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজের জ্যেষ্ঠ হোয়াইট হাউস সংবাদদাতা জ্যাকি হেইনরিখকে দেয়া সাক্ষাৎকারে ট্রাম্প এই মন্তব্য করেছেন। এদিন ট্রাম্প বলেন, যুদ্ধ ভালোভাবেই চলছে। আপনি যা করতে পারেন, তা হলো জিততে থাকা। এরপর একসময় কিছু না কিছু ঘটবেই।

এ ছাড়া তিনি আরও বলেন, আমরা তাদের ওপর জোরালো আঘাত হানছি, তাদের সম্পূর্ণভাবে বিপর্যস্ত করে দিচ্ছি এবং আমরা শুধু জিতেই চলেছি। শেষ পর্যন্ত তাদের আর কোনো উপায় থাকবে না, ঘরে ফিরে যাওয়া ছাড়া।

ট্রাম্পের এ মন্তব্য এমন এক সময়ে এসেছে, যখন যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে ইরানের সংঘাত অব্যাহত রয়েছে এবং অঞ্চলজুড়ে উত্তেজনা ক্রমেই বাড়ছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন