লালমোহনে ইয়াবাসহ যুবক আটক

লালমোহনে ইয়াবাসহ যুবক আটক

ফন্ট সাইজ:

ভোলার লালমোহনে ৫৫ পিস ইয়াবাসহ মো. হাসনাইন (৩২) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। শুক্রবার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে। এর আগে গত বৃহস্পতিবার রাত ১০টার দিকে উপজেলার চৌমুহনী এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত যুবক ওই ওয়ার্ডের মো. সিরাজ উদ্দিনের ছেলে। জানা গেছে, গোপন সংবাদে লালমোহন থানা পুলিশ চৌমুহনী এলাকা সংলগ্ন আজিজল ইসলামের চায়ের দোকানের সামনে অভিযান পরিচালনা করে হাসনাইনকে আটক করেন। পরে তার শরীর তল্লাশী চালিয়ে ৫৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এ সময় তার সঙ্গে থাকা মো. মিজান (২৮) নামে এ সহযোগী পালিয়ে যান। তিনি ওই ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সফি পঞ্চায়েতের ছেলে। এ বিষয়ে লালমোহন থানার ওসি মো. অলিউল ইসলাম বলেন, আটককৃত যুবক ও পলাতক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে শুক্রবার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন