মধ্যরাতে অভিযানে পিস্তল গুলিসহ ভারতীয় সিগারেট জব্দ

মধ্যরাতে অভিযানে পিস্তল গুলিসহ ভারতীয় সিগারেট জব্দ

ফন্ট সাইজ:

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার মারিশ্যা সীমান্ত এলাকায় বিশেষ অভিযানে একটি বিদেশি পিস্তল, সাত রাউন্ড তাজা গুলি এবং ১০ কার্টন ভারতীয় পেট্রোন সিগারেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। অভিযানের সময় বিজিবি’র উপস্থিতি টের পেয়ে একটি ব্যাগ ফেলে দুর্গম পাহাড়ি এলাকায় পালিয়ে যায় দুই সন্দেহভাজন সন্ত্রাসী। গতকাল দিবাগত মধ্যরাতে উপজেলার মারিশ্যা মাঝিপাড়া সীমান্ত সড়কের ১৬ কিলোমিটার এলাকায় এ অভিযান পরিচালনা করে ২৭ বিজিবি মারিশ্যা জোনের একটি বিশেষ টহল দল। বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদে সীমান্ত এলাকায় চোরাচালান ও অস্ত্র পাচারকারীদের গতিবিধির ওপর নজরদারি জোরদার করা হয়।

এরই ধারাবাহিকতায় ২৭ বিজিবি মারিশ্যা জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ (পিএসসি) এবং সহকারী পরিচালক (এডি) হাফিজুর রহমানের নেতৃত্বে একটি চৌকস দল কৌশলগত অবস্থান নিয়ে অভিযান চালায়। অভিযান চলাকালে সীমান্ত এলাকায় আগে থেকে অবস্থান নেয়া দুই সন্দেহভাজন ব্যক্তি বিজিবি’র উপস্থিতি টের পেয়ে দ্রুত একটি কালো রঙের ব্যাগ ফেলে পার্শ্ববর্তী পাহাড়ে পালিয়ে যায়।

পরে ঘটনাস্থল তল্লাশি করে ব্যাগের ভেতর থেকে একটি ৭.৬২ মিলিমিটার বিদেশি পিস্তল, পিস্তলের সাত রাউন্ড তাজা গুলি এবং ১০ কার্টন ভারতীয় পেট্রোন সিগারেট উদ্ধার করা হয়। বিজিবি জানিয়েছে, উদ্ধার হওয়া অস্ত্র, গোলাবারুদ ও জব্দকৃত চোরাচালানি পণ্যের বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান।




কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন