লোহাগাড়ায় পুকুর থেকে মরদেহ উদ্ধার

ফন্ট সাইজ:

চট্টগ্রামের লোহাগাড়ায় পুকুর থেকে অরুণ জলদাশ (৫২) নামে একজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকাল সাড়ে ১১টায় উপজেলার মজুমদারপাড়া কালী মন্দিরের পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত অরুণ জলদাশ ওই এলাকার পরশুরাম জলদাশের ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানায়, মন্দিরের পুকুরে একটি মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ মরদেহটি উদ্ধার করে।

লোহাগাড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রশান্ত কুমার ভৌমিক বলেন, মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হচ্ছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন