মুকসুদপুরে মাদ্রাসা শিক্ষার্থীকে পিটিয়ে আহত অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

ফন্ট সাইজ:

মাদ্রাসায় ক্যালকুলেটর চুরি করার অভিযোগে এক শিশু শিক্ষার্থীকে বেধড়ক পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে এনামুল মোল্যা নামের এক মাদ্রাসার শিক্ষকের বিরুদ্ধে। ওই শিক্ষার্থীর বাড়ি গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার ডালিকান্দী গ্রামে। সে উপজেলার কদমপুর হাফেজিয়া মাদ্রাসার কায়দা শিক্ষা বিভাগের ছাত্র। বৃহস্পতিবার রাতে ওই মাদ্রাসায় এ ঘটনা ঘটে। শিশু ছাত্রটির নাম মো. আহম্মদ মোল্যা (৭)। সে বর্তমানে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছে।

এ ঘটনায় শিক্ষক এনামুল মোল্যাকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। সে কদমপুর গ্রামের মোক্তার মোল্যার ছেলে।
আহম্মদের বাবা শাওন মোল্যা বলেন, মাদ্রাসায় একটি ক্যালকুলেটর হারিয়ে যায়, তার অভিযোগে আমার ছেলেকে বেধড়ক পেটানো হয়েছে। অভিযোগের বিষয়ে মাদ্রাসা শিক্ষকের ছোট ভাই আমিনুল মোল্যা বলেন, আহম্মদকে মারধর করা হয়নি। এমনি পড়ে গিয়ে ব্যথা পেয়েছে। মুকসুদপুর থানার (ওসি) আবদুল্লাহ আল মামুন বলেন, আমরা শিক্ষককে প্রাথমিকভাবে আমাদের হেফাজতে রেখেছি। পরিবার অভিযোগ দিলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন