লামায় বেহাল সড়ক

লামায় বেহাল সড়ক

ফন্ট সাইজ:

বান্দরবানের লামা পৌরসভার অন্যতম গুরুত্বপূর্ণ সড়ক টিটিঅ্যান্ডডিসি থেকে ডিসি রোড হয়ে টংগ্যাঝিরি পর্যন্ত লামা-সুয়ালক সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে আছে। দীর্ঘ এক বছর সংস্কার না হওয়ায় চলাচলের অযোগ্য হয়ে পড়েছে সড়কটি। খানাখন্দে ভরা সড়কে প্রতিদিন যাতায়াত করছে হাজার হাজার যাত্রী, পণ্যবাহী যানবাহন ও পথচারীরা। শুক্রবার সরজমিন দেখা যায়, টংগ্যাঝিরি এলাকায় দুই পাশ ভেঙে সংকুচিত হয়ে গেছে সড়ক। বিভিন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে এবং সড়কের একাংশ ধসে পড়েছে।

বর্ষার বৃষ্টিতে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠেছে। শিক্ষক-শিক্ষার্থী ও ব্যবসায়ীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে সড়কগুলোর এই দুর্দশা চলছে, কিন্তু প্রশাসনের পক্ষ থেকে কোনো কার্যকর পদক্ষেপ নেয়া হয়নি। অভিযোগ আছে, লামা উপজেলার দুর্গম ইউনিয়নের সড়কগুলো নির্মাণ-সংস্কার কাজ টেকসই হয় না, ঠিক থাকে না কাজের মান, ব্যবহার করা হয় নিম্নমানের উপকরণ। এ বিষয়ে উপজেলা প্রকৌশলী আবু হানিফ বলেন, লামা-সুয়ালক সড়ক সংস্কার কাজটি ঠিকাদার মো. নাজমুল ইসলাম ভুঁইয়া শুরু করেছিলেন। কাজ শুরুর পর তিনি পলাতক থাকায় সংস্কার কাজ বন্ধ হয়ে যায়। আমরা দ্রুত সমস্যার সমাধান করে কাজটি পুনরায় চালুর চেষ্টা করছি।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন