পরিচ্ছন্নতা দেখতে ঢাকা উত্তর সিটির সড়কে প্রধানমন্ত্রী

পরিচ্ছন্নতা দেখতে ঢাকা উত্তর সিটির সড়কে প্রধানমন্ত্রী

ফন্ট সাইজ:

সড়কের পরিষ্কার-পরিচ্ছন্নতার খোঁজ নিতে নিজেই গাড়ি চালিয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনের বিভিন্ন ঘুরে দেখেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার বিকাল ৪টা ৫ মিনিটের দিকে তিনি গুলশানের বাসা থেকে গাড়ি নিয়ে বের হন বলে জানিয়েছেন তার উপ প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি।
তিনি বলেন, রাজধানীর উত্তরাঞ্চলের বিভিন্ন সড়কের পরিস্কার-পরিচ্ছন্নতা কেমন, তা দেখতে প্রধানমন্ত্রী তারেক রহমান নিজেই গাড়ি ড্রাইভ করে ঘুরেছেন। প্রধানমন্ত্রী বার বার বলেছেন, তিনি ঢাকাকে পরিষ্কার-পরিচ্ছন্ন শহর হিসেবে দেখতে চান। সেজন্য সরেজমিন ঘুরে দেখেছেন।

প্রধানমন্ত্রীর সঙ্গে গাড়িতে ছিলেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী শাহে আলম, উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম মিল্টন, বিএনপির বিশেষ সম্পাদক বেলায়েত হোসেন, প্রধানমন্ত্রীর একান্ত সচিব মেহেদুল ইসলাম ও সহকারি একান্ত সচিব আব্দুর রহমান সানী।
জাহিদুল ইসলাম রনি জানান, প্রধানমন্ত্রী গাড়ি নিয়ে শ্যামলী, বিজয় সরণি, রোকেয়া সরণি, মিরপুর-১০, কচুক্ষেত, শেওড়াপাড়ার সড়ক প্রদক্ষিণ করেন।

আ ন ম হাবিবুল্লাহ

১ ঘন্টা আগে

ঢাকা বিশ্বের অপরিষ্কার শহর গুলোর অন্যতম।
এর জন্য দায়ী আমি। লক্কর ঝক্কর বাস কিংবা মার্সিডিজ গাড়ির জানালা খুলে খাদ্যের উচ্ছিষ্ট অংশ রাস্তায় ফেলছি এই আমিই।

মন্তব্য করুন