বিএনপি জনগণের ভালোবাসার দল: আমান

বিএনপি জনগণের ভালোবাসার দল: আমান

ফন্ট সাইজ:

বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও ঢাকা-২ আসনের সংসদ সদস্য আমান উল্লাহ আমান বলেছেন, বিএনপি হচ্ছে এদেশের জনগণের ভালোবাসার দল। বিএনপিকে জনগণ ভালোবাসে বলেই তারা বিএনপিকে বারবার ক্ষমতা এনেছে। এবারো জনগণের ভোটে দুই তৃতীরাংশ সংখ্যাগরিষ্ঠ আসন নিয়ে বিএনপি ক্ষমতা এসেছে। বিএনপি সব সময় জনগণের পাশে ছিল বর্তমানে আছে এবং ভবিষ্যতেও থাকবে।

তিনি গতকাল বিকাল ৪টায় কেরানীগঞ্জের শাক্তা ইউনিয়ন পরিষদ চত্বরে বনজ ও ফলজ গাছের চারা বিতরণ কালে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের উন্নয়নে যে পরিকল্পনা গ্রহণ করেছেন, সেই পরিকল্পনা আমাদের সবাইকে সফল করতে হবে।

তিনি আরও বলেন, যারা মাদক খাবে এবং মাদক বিক্রি করবে তাদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি প্রদানের ব্যবস্থা করতে হবে। কেউ দুর্নীতি করলে শাস্তির আওতায় আনতে হবে। আমান বলেন, কেরানীগঞ্জে কোনো মাদক ভূমিদস্য, চাঁদাবাজ ও সন্ত্রাসী থাকবে না। ঢাকা ২ আসনকে শান্তির নীড় হিসেবে গড়ে তোলা হবে ইনশাআল্লাহ। শাক্তা ইউনিয়ন পরিষদের প্রশাসক হালিমা বেগমের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ মডেল উপজেলা বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি হাজী শামীম হাসান, শাক্তা ইউনিয়ন বিএনপি সভাপতি মো. মহসিন মন্টু, সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির. বিএনপি নেতা মো. মাসুদ রানা ও নয়াবাজার ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. আব্দুল মালেক মিয়া প্রমুখ।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন