নওগাঁয় বাসের চাকায় পিষ্ট হয়ে শিক্ষকের মৃত্যু

ফন্ট সাইজ:

নওগাঁয় বিআরটিসি যাত্রীবাহী বাসের চাপায় আ.ত.ম ইউসুফ (৪৫) নামে এক শিক্ষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল ৮টার দিকে শহরের দয়ালের মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত ইউসুফ নওগাঁ শহরের জগৎসিংহপুর হাজীপাড়া এলাকার বাসিন্দা এবং জয়পুরহাট টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক। নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো সকালে ইউসুফ স্কুটি (মোটরসাইকেল) চালিয়ে জয়পুরহাট টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের উদ্দেশ্যে যাচ্ছিলেন।

পথে শহরের দয়ালের মোড়ে বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে ধাক্কা লেগে রাস্তার মাঝে পড়ে যান ওই শিক্ষক। এ সময় বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি যাত্রীবাহী বিআরটিসির বাস তাকে চাপা দিয়ে চলে যায়। এতে বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। নওগাঁ সদর থানার ওসি মোহাম্মদ আসাদুজ্জামান নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন