ময়মনসিংহে ৭ দিনে ছিনতাইকারী গ্রেপ্তার ৪০

ময়মনসিংহে ৭ দিনে ছিনতাইকারী গ্রেপ্তার ৪০

ফন্ট সাইজ:

ময়মনসিংহ নগরীসহ বিভিন্ন এলাকায় ছিনতাইয়ের ঘটনা বেড়ে যাওয়ায় টানা গত ৭ দিন অভিযান চালিয়ে ৪০ জন সক্রিয় ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও কোতোয়ালি মডেল থানা পুলিশ। অভিযানে নেতৃত্ব দেন ময়মনসিংহ জেলা ডিবি’র (দক্ষিণ) ওসি মুহাম্মাদ মাহবুবুল হক ও কোতোয়ালি মডেল থানার ওসি মো. শিবিরুল ইসলাম। ডিবি ও কোতোয়ালি থানা পুলিশের এই যৌথ অভিযানে জনমনে স্বস্তি ফিরে এসেছে। পরে আটককৃত ছিনতাইকারীদের বিরুদ্ধে ময়মনসিংহের কোতোয়ালি থানায় মামলা রুজু শেষে আদালতে সোপর্দ করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, নগরী শম্ভুগঞ্জ মোড় থেকে চায়না মোড় পর্যন্ত ব্যস্ততম এলাকায় প্রায়ই চলন্ত গাড়িতে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। কিন্তু সড়কে সিসি ক্যামেরা না থাকায় ছিনতাইকারীদের চিহ্নিত করতে সমস্যা হচ্ছে। অপরাধ দমনে সিসি ক্যামেরা স্থাপন জরুরি প্রয়োজন। পুলিশ সুপার, মোহাম্মদ কামরুল হাসান জানান, এসব অভিযান অব্যাহত থাকবে। জনগণকে ছিনতাইকারীসহ বিভিন্ন অপরাধীদের তথ্য দিয়ে সহযোগিতার আহ্বান জানান তিনি।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন