শার্শায় আত্মগোপনে থাকা আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

শার্শায় আত্মগোপনে থাকা আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

ফন্ট সাইজ:

যশোরের শার্শায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা নাসির উদ্দিন (৫৯)কে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে বিষয়টি নিশ্চিত করেন শার্শা থানার ওসি শামিনুল হক। এর আগে গত বুধবার রাতে শার্শা উপজেলার বাগুড়ী গ্রামে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার নাসির ওই গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে ও কায়বা ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। পুলিশ জানায়, দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর নাসির এলাকায় অবস্থান করছেন এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। শার্শা থানার ওসি শামিনুল হক জানান, আইনি প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার দুপুরে তাকে যশোর আদালতে পাঠানো হয়েছে।


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন