খাইবার পখতুনখোয়ায় পুলিশ চেকপোস্টে হামলা, পুলিশসহ নিহত ২৪

খাইবার পখতুনখোয়ায় পুলিশ চেকপোস্টে হামলা, পুলিশসহ নিহত ২৪

ফন্ট সাইজ:

পাকিস্তানের খাইবার পখতুনখোয়া (কেপি) প্রদেশের হাঙ্গু জেলায় একটি পুলিশ চেকপোস্টে সশস্ত্র জঙ্গি হামলায় এক ডেপুটি সুপারিনটেনডেন্ট অব পুলিশ (ডিএসপি) সহ ৯ জন পুলিশ সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ২৮ জন আহত হয়েছেন। খাইবার পখতুনখোয়া পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজি) জুলফিকার হামিদ এক বিবৃতিতে জানান, বুধবার গভীর রাতে হাঙ্গুর খাজিনা বান্দা চেকপোস্টে নিষিদ্ধ তেহরিকে তালেবান পাকিস্তানের (টিটিপি) সদস্যরা হামলা চালায়। পাকিস্তান সরকার টিটিপিকে ‘ফিতনা আল খাওয়ারিজ’ নামে উল্লেখ করে।

এ খবর দিয়েছে অনলাইন ডন। হামিদ বলেন, হামলার সময় চেকপোস্টে দায়িত্ব পালনরত পুলিশ সদস্যরা সাহসিকতার সঙ্গে প্রতিরোধ গড়ে তোলেন। পরে অতিরিক্ত পুলিশ সদস্য পাঠানো হলেও পথে জঙ্গিরা তাদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে একটি সাঁজোয়া যান ক্ষতিগ্রস্ত হয়। আইজি জুলফিকার হামিদ জানান, প্রতিকূল পরিস্থিতির মধ্যেও পুলিশ সদস্যরা পেশাদারিত্ব ও সাহসিকতার সঙ্গে লড়াই চালিয়ে যান। তিনি দাবি করেন, পুলিশের পাল্টা অভিযানে ১৫ জন টিটিপি সদস্য নিহত এবং আরও কয়েকজন আহত হয়েছে।

তবে দীর্ঘক্ষণ ধরে চলা গোলাগুলিতে ডিএসপি দিয়ার খান-সহ ৯ জন পুলিশ সদস্য নিহত এবং ২৮ জন আহত হন। তিনি বলেন, খাইবার পখতুনখোয়া পুলিশের মনোবল অটুট রয়েছে এবং প্রদেশের প্রতিটি এলাকা থেকে সন্ত্রাসবাদ নির্মূল না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে।
ওদিকে একই রাতে পেশোয়ারের মাত্তানি থানার অধীন আদেজাই এলাকার একটি পুলিশ চেকপোস্টেও জঙ্গিরা হামলা চালায়। এক জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা জানান, হামলাকারীরা চেকপোস্ট লক্ষ্য করে গুলি চালালে পুলিশ পাল্টা জবাব দেয়। পরে জঙ্গিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এই ঘটনায় কোনো পুলিশ সদস্য আহত হননি।

MD HUSAIN AHMED

৪৬ মিনিট আগে

কেউ কথা বলবে না।জাত ভাই তো!

মন্তব্য করুন