ব্রাহ্মণবাড়িয়ায় মেয়র প্রার্থী হওয়ার ঘোষণা কচির

ব্রাহ্মণবাড়িয়ায় মেয়র প্রার্থী হওয়ার ঘোষণা কচির

ফন্ট সাইজ:

ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন জেলা বিএনপি’র সাবেক সভাপতি ও সাবেক মেয়র হাফিজুর রহমান মোল্লা কচি। গতকাল শুক্রবার জেলা জামে মসজিদে জুমার নামাজের পূর্বে তিনি এ ঘোষনা দেন। হাফিজুর রহমান মোল্লা কচি বলেন, আমরা ১৭ বছর কোন নির্বাচন করতে পারিনি। নতুন সরকার স্থানীয় সরকার নির্বাচন ঘোষণা করতে যাচ্ছেন। নির্বাচন ঘোষণা হলে পৌরসভা, উপজেলা এবং ইউনিয়ন পরিষদ নির্বাচন হবে। ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা নির্বাচনে আমি ক্যান্ডিডেট হতে চাই। সেজন্যে আপনাদের দোয়া এবং সহযোগিতা কামনা করছি। আপনারা আগেও আমাকে সহযোগিতা এবং দোয়া করেছেন। হাফিজুর রহমান মোল্লা এরআগে ২০০৪ সালে মেয়র নির্বাচিত হন।



কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন