হকি দলের কোচ হয়ে ফিরছেন গেরহার্ড

হকি দলের কোচ হয়ে ফিরছেন গেরহার্ড

ফন্ট সাইজ:

এশিয়ান গেমসকে সামনে রেখে আবারও বাংলাদেশ জাতীয় পুরুষ হকি দলের দায়িত্ব পাচ্ছেন জার্মান কোচ পিটার গেরহার্ড। তাকে ফিরিয়ে আনছে বাংলাদেশ হকি ফেডারেশন (বাহফে)। এরই মধ্যে গেরহার্ডের সঙ্গে কথাবার্তা চূড়ান্ত হয়েছে। প্রাথমিকভাবে দুই মাসের চুক্তিতে দায়িত্ব নিচ্ছেন এ জার্মান কোচ। এশিয়ান গেমসে দলের পারফরম্যান্স সন্তোষজনক হলে চুক্তির মেয়াদ বাড়ানো হতে পারে।

হকি ফেডারেশনের যুগ্ম সম্পাদক আরিফুল হক জানিয়েছেন, গেরহার্ডের কোচিং প্যানেলে থাকবেন চার স্টাফ। এ বিষয়ে আরিফুল হক বলেন, ‘আশা করি, গেরহার্ড এই শুক্রবারই ঢাকায় আসবেন। তার সঙ্গে কথাবার্তা হয়ে গেছে। এরপর দলকে নিয়ে তিনি জার্মানিতে যাবেন। সেখানে যুক্ত হবেন আরও চারজন কোচিং স্টাফÑ পল লিসেক, অলিভার কার্স, ম্যাথিয়াস এবং আকিম মানসেস।’ জার্মানিতে এক মাস কন্ডিশনিং ক্যাম্প করবে বাংলাদেশ হকি দল। ক্যাম্পের অংশ হিসেবে জার্মানির শীর্ষ লীগের কয়েকটি ক্লাবের বিপক্ষেও প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ।

এর আগে বিভিন্ন মেয়াদে বাংলাদেশ হকি দলের কোচের দায়িত্বে ছিলেন গেরহার্ড। ২০০৯ সালের এপ্রিলে প্রথম আসেন বাংলাদেশ হকি দলের কোচিং পরিচালক হিসেবে। ২০১৬ পর্যন্ত কাজ করেন বাংলাদেশ জাতীয় দল এবং ক্লাব পর্যায়ে। তার সময়েই রাসেল মাহমুদ জিমিসহ কয়েকজন খেলোয়াড় ইউরোপে খেলার সুযোগ পান। সর্বশেষ ২০২৪ সালের মে মাসে বাংলাদেশ হকি ফেডারেশনের টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে দায়িত্বে ফেরেন গেরহার্ড। তবে সে বছরের সেপ্টেম্বরে রাজনৈতিক পরিস্থিতির কারণে পদত্যাগ করেন।
জাপানের আইচি-নাগোয়ায় হবে ২০২৬ এশিয়ান গেমস। আসরে খেলার যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশ পুরুষ ও নারী
হকি দল।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন