অস্ট্রেলিয়ায় নাহিদের অনুপস্থিতিতে ব্যথিত ইয়ান বিশপ

অস্ট্রেলিয়ায় নাহিদের অনুপস্থিতিতে ব্যথিত ইয়ান বিশপ

ফন্ট সাইজ:

অস্ট্রেলিয়ার পেস-সহায়ক উইকেটে গতিময় নাহিদ রানার আগুনঝরা বোলিং দেখতে মুখিয়ে ছিলেন ক্রিকেটপ্রেমীরা। তবে জিম্বাবুয়ে সিরিজের সাইড স্ট্রেইনের ইনজুরি ছিটকে দিয়েছে তরুণ টাইগার পেসারকে। লাল-সবুজের এই পেস সেনসেশন সিরিজ থেকে ছিটকে যাওয়ায় কেবল বাংলাদেশ নয়, মন খারাপ করেছেন ক্যারিবিয়ান কিংবদন্তি ইয়ান বিশপও।

নাহিদের না থাকা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে কিংবদন্তি পেসার ইয়ান বিশপ লিখেছেন, ‘অন্য অনেক ক্রিকেটপ্রেমীর মতো, আমিও নাহিদ রানাকে নিয়ে ব্যথিত। অস্ট্রেলিয়ার কন্ডিশনে তাকে বোলিং করতে দেখতে আমি মুখিয়ে ছিলাম।’ অস্ট্রেলিয়ার কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ডও যাকে নিয়ে আগাম হুমকি খুঁজে পেয়েছিলেন, সেই নাহিদকে হারানো বড় ধাক্কা। বিসিবি প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন জানান, রানার মতো বিশেষ ধারার বোলারকে না পাওয়ার আক্ষেপ দীর্ঘস্থায়ী হবে। সঙ্গে শরিফুল ইসলামেরও চোটে পেস আক্রমণে এবার তাসকিন আহমেদ, খালেদ আহমেদ, ইবাদত হোসেন ও মুশফিক হাসানদের কাঁধে বড় দায়িত্ব। লাল বলের ক্রিকেটে ১২ ম্যাচে ২১ ইনিংসে বল করা নাহিদ ৩৮ উইকেটের মালিক। কিছুদিন আগেই জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডেতে হারারেতে ২১ রানে ৬ উইকেট নিয়ে কীর্তি গড়েন তিনি।

তবে চোটের নির্মম বাস্তবতায় মিস হচ্ছে অস্ট্রেলিয়ার বিপক্ষে এই ঐতিহাসিক সিরিজ। আগামী ১৩ই আগস্ট ডারউইনে শুরু হবে বাংলাদেশ-অস্ট্রেলিয়ার প্রথম টেস্ট। ২২শে আগস্ট ম্যাকেতে গড়াবে সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ। অজিদের শক্তিশালী স্কোয়াডের বিপক্ষে সমান তালে লড়ার স্বপ্ন পূরণে নাহিদ রানার শূন্যতা পূরণই এখন মূল চ্যালেঞ্জ টাইগারদের জন্য।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন