শায়েস্তাগঞ্জে বধ্যভূমি দখলে নিলো জামায়াতের কর্মী ও যুবদল নেতা

শায়েস্তাগঞ্জে বধ্যভূমি দখলে নিলো জামায়াতের কর্মী ও যুবদল নেতা

ফন্ট সাইজ:

শায়েস্তাগঞ্জের রেলস্টেশন এলাকায় মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত বধ্যভূমি দখলে নিয়েছে জামায়াতে ইসলামীর এক কর্মী ও তার ছেলে যুবদল নেতা। সূত্র জানায়, স্বাধীনতার পর থেকে শায়েস্তাগঞ্জের রেলস্টেশন সংলগ্ন এলাকায় মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত ১৬ শতকের ওই বধ্যভূমিতে নানা কর্মসূচি পালন করা হয়। শুক্রবার আকস্মিকভাবে বধ্যভূমির জায়গাটি মাটি ভরাট করে দখলে নেন স্থানীয় বাগনীপাড়া এলাকার বাসিন্দা জামায়াতের কর্মী মকসুদ আলী ও তার ছেলে উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক লুৎফুর রহমান। জায়গাটি মাটি ভরাটের পর তারা বাঁশের বেড়া স্থাপন করেছেন। বিষয়টি স্থানীয় বাসিন্দাদের নজরে পড়লে সমালোচনার সৃষ্টি হয়। অন্যদিকে মুক্তিযোদ্ধাদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। কয়েকজন মুক্তিযোদ্ধা বলেন, বধ্যভূমিটি মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত। স্বাধীনতার পর থেকে সেখানে নানা অনুষ্ঠান পালন করা হচ্ছে। হঠাৎ যদি জায়গাটি কেউ দখল করে সেটা মেনে নেয়া যাবে না। প্রয়োজনে আন্দোলন গড়ে তোলা হবে। তারা বধ্যভূমি রক্ষায় দ্রুত দখল উচ্ছেদে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। তবে জায়গাটি দখল নয়, নিজেদের বলে দাবি করেছেন যুবদল নেতা লুৎফুর রহমান। ১৯৮৯ সালে রেলওয়ে কর্তৃপক্ষের কাছ থেকে জায়গাটি সরকারিভাবে বন্দোবস্ত নিয়েছেন বলে জানান তিনি। তিনি বলেন, জায়গাটি আমরা রেলওয়ে থেকে বন্দোবস্ত নিয়েছি। এটা আমাদের জায়গা, আমরা দখল করিনি।


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন