টেস্টে লজ্জার রেকর্ড পাকিস্তানের

ফন্ট সাইজ:

দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে এক লজ্জার রেকর্ড গড়লো পাকিস্তান। স্বাগতিকদের কাছে ৯০ রানে হারের পর বিদেশের মাটিতে টানা অষ্টম টেস্ট হারের তিক্ত স্বাদ পেলো সফরকারীরা। এর মধ্য দিয়ে নিজেদের টেস্ট ইতিহাসে বিদেশে টানা সবচেয়ে বেশি টেস্ট হারলো পাকিস্তান। ত্রিনিদাদের ব্রায়ান লারা ক্রিকেট একাডেমিতে সিরিজের প্রথম টেস্টে ২১১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দ্বিতীয় ইনিংসে মাত্র ১২০ রানে গুটিয়ে যায় পাকিস্তান।

ফলে ৯০ রানের জয় নিয়ে দুই ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। গতিতারকা জেইডন সিলস মাত্র ২০ রানে তুলে নেন ৫ উইকেট। এই হারের মধ্য দিয়ে বিদেশের মাটিতে পাকিস্তানের টানা পরাজয়ের সংখ্যা দাঁড়ালো আটে, যা দেশটির টেস্ট ইতিহাসে নেতিবাচক নতুন এক রেকর্ড। ২০২৩ সালের ডিসেম্বরে অস্ট্রেলিয়া সফরে শুরু হওয়া এই হতাশার যাত্রা এখনো থামেনি। এই সময়ের মধ্যে পাকিস্তান টানা তিনটি টেস্ট হেরেছে অস্ট্রেলিয়ার বিপক্ষে, দুটি দক্ষিণ আফ্রিকার কাছে, দুটি বাংলাদেশের বিপক্ষে এবং সর্বশেষ পরাজয়টি ওয়েস্ট ইন্ডিজের কাছে।

বিদেশের মাটিতে পাকিস্তানের টানা আট টেস্ট পরাজয়
অস্ট্রেলিয়া (পার্থ, ডিসেম্বর ২০২৩) ৩৬০ রানে, অস্ট্রেলিয়া (মেলবোর্ন, ডিসেম্বর ২০২৩) ৭৯ রানে, অস্ট্রেলিয়া (সিডনি, জানুয়ারি ২০২৪) ৮ উইকেটে, দক্ষিণ আফ্রিকা (সেঞ্চুরিয়ন, ডিসেম্বর ২০২৪) ২ উইকেটে, দক্ষিণ আফ্রিকা (কেপ টাউন, জানুয়ারি ২০২৫) ১০ উইকেটে, বাংলাদেশ (ঢাকা, মে ২০২৬) ১০৪ রানে, বাংলাদেশ (সিলেট, মে ২০২৬) ৭৮ রানে এবং ওয়েস্ট ইন্ডিজ (ত্রিনিদাদ, জুলাই ২০২৬) ৯০ রানে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন