জনপ্রিয় সুপারহিরো স্পাইডারম্যান আবারো ফিরছে বড় পর্দায়। আগামী ৩১শে জুলাই বিশ্বব্যাপী মুক্তি পেতে যাচ্ছে সিরিজের নতুন সিনেমা ‘স্পাইডারম্যান: ব্র্যান্ড নিউ ডে’। তবে আন্তর্জাতিক মুক্তির একদিন আগেই সিনেমাটি দেখার সুযোগ পাবেন বাংলাদেশের দর্শকরা। স্টার সিনেপ্লেক্সে সিনেমাটি মুক্তি পাবে ৩০শে জুলাই।
এটি পরিচালনা করেছেন ডেস্টিন ড্যানিয়েল ক্রেটন। স্পাইডারম্যান তথা পিটার পার্কারের ভূমিকায় অভিনয় করেছেন টম হল্যান্ড। তার সঙ্গে ফিরছেন জেনডায়া ও জ্যাকব ব্যাটালন।
আরও পড়ুন:
এক দশক পর অস্ট্রেলিয়ায় গাইবেন রুনা লায়লা
