ইরানের ১২ সেতু ক্ষতিগ্রস্ত, ব্যক্তিগত সম্পদের ব্যাপক ক্ষয়ক্ষতি

যুক্তরাষ্ট্রের অতর্কিত হামলা

ইরানের ১২ সেতু ক্ষতিগ্রস্ত, ব্যক্তিগত সম্পদের ব্যাপক ক্ষয়ক্ষতি

ফন্ট সাইজ:

যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলায় ইরানের জনগণের সম্পদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে অভিযোগ করেছে তেহরান। মঙ্গলবার (২৮ জুলাই) কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

ইরান সরকারের মুখপাত্র বলেছেন, মার্কিন বাহিনীর হামলার কারণে বেসামরিক জনগণের অবকাঠামো, ব্যক্তিগত সম্পদের ভয়াবহ ক্ষতি হয়েছে। সংবাদ সম্মেলনে ফাতেমেহগ মোহাজেরানি বলেছেন, জেলেদের উপার্জনের একমাত্র অবলম্বন নৌকা পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। এ ছাড়া পর্যটন ব্যবসাও মার্কিন হামলার কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে।

এ ছাড়া মোহাজেরানি দাবি করেছেন, যুক্তরাষ্ট্রের সর্বশেষ চালানো হামলায় অন্তত ১২টি সেতু এবং দুইটি টানেল ক্ষতিগ্রস্ত হয়েছে।

চলতি মাসে টানা ১৩ রাত ধরে ইরানে ব্যাপক হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। বিশেষ করে যুক্তরাষ্ট্র দেশটি দক্ষিণাঞ্চলে বেসামরিক অবকাঠামো লক্ষ্য করে এসব হামলা চালিয়েছে।
তবে গত শুক্রবার থেকে পাল্টাপাল্টি হামলা বন্ধ রয়েছে।



কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন