ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক

প্রেসিডেন্ট নির্বাচন

ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক

ফন্ট সাইজ:

প্রেসিডেন্ট নির্বাচন আয়োজনের প্রস্তুতির অংশ হিসেবে ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন। মঙ্গলবার বেলা ১১টায় জাতীয় সংসদ ভবনে স্পিকারের কার্যালয়ে এ বৈঠক শুরু হয়।

বৈঠকে প্রেসিডেন্ট নির্বাচন আয়োজনের সাংবিধানিক প্রক্রিয়া, নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি এবং সংশ্লিষ্ট প্রশাসনিক বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

বৈঠকে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে উপস্থিত রয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ, আনোয়ারুল ইসলাম ও তাহমিদা আহমদ। এছাড়া নির্বাচন কমিশন সচিব এবং জাতীয় সংসদ সচিবালয়ের সচিবও বৈঠকে অংশ নিয়েছেন।

প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনের সঙ্গে জাতীয় সংসদ সচিবালয়ের এটি একটি গুরুত্বপূর্ণ বৈঠক হিসেবে দেখা হচ্ছে। বৈঠক শেষে নির্বাচন কমিশনের পক্ষ থেকে রাষ্ট্রপতি নির্বাচনসংক্রান্ত পরবর্তী পদক্ষেপ ও সম্ভাব্য সময়সূচি বিষয়ে আনুষ্ঠানিক বক্তব্য আসতে পারে।

Bahauddin Sabire

১ ঘন্টা আগে

নির্বাচন পদ্ধতিতে সনাতনী প্রথা বিলোপ করে, বিশ্বের সাথে সামঞ্জস্যতা বজায় রেখে নির্বাচনের প্রস্তুতি নেয়া উচিত।

মন্তব্য করুন