ফুটবলে চ্যাম্পিয়ন সিলেট ও রংপুর, দ্রুততম বালক বালিকা জাকির-মারিয়া

পর্দা নামলো নতুন কুঁড়ি স্পোর্টসের

ফুটবলে চ্যাম্পিয়ন সিলেট ও রংপুর, দ্রুততম বালক বালিকা জাকির-মারিয়া

ফন্ট সাইজ:

ক্রীড়াঙ্গনে প্রতিভা অন্বেষণের লক্ষ্যে গত ২রা মে শুরু হয় নতুন কুঁড়ি স্পোর্টস। ১২-১৪ বছর বয়সী শিশু-কিশোরদের নিয়ে হওয়া এ টুর্নামেন্টের প্রথম আসরের পর্দা নেমেছে। গতকাল বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে প্রধানমন্ত্রী তারেক রহমান আট ইভেন্টের বিজয়ীদের হাতে মেডেল তুলে দেন। দেশের ১০টি অঞ্চলের প্রায় ১ হাজার ৭০০ ক্রীড়াবিদ, কর্মকর্তার অংশগ্রহণে গত ২০শে জুলাই মাঠে গড়ায় জাতীয় পর্বের খেলা। যার সমাপ্তি বালক ও বালিকা বিভাগের ফুটবল এবং ১০০ মিটার স্প্রিন্টের ফাইনাল দিয়ে। এর আগে সিলেট জেলা স্টেডিয়ামে নতুন কুঁড়ি স্পোর্টসের প্রথম আসরের পর্বের উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী। এবার দেশের সব উপজেলা ও জেলার প্রায় ১ লাখ ৭০ হাজার খুদে ক্রীড়াবিদ আটটি ডিসিপ্লিনে অংশ নেয়। বিকাল চারটায় মাঠে প্রবেশ করেন প্রধানমন্ত্রী। প্রবেশের পর মাঠের চারপাশ প্রদক্ষিণ করেন। গ্যালারীতে থাকা শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। পুরো মাঠ প্রদক্ষিণের পর অতিথির আসন গ্রহণ করেন তিনি। এরপর ১০০ মিটার স্প্রিন্টের ফাইনাল উপভোগ করেন তারেক রহমান।

‘এই ইভেন্ট (নতুন কুঁড়ি স্পোর্টস) বাংলাদেশের ভবিষ্যৎ। যারা প্যান্ডেলের নিচে বসে আছে, গ্যালারীতে বসে আছে তারা হচ্ছে বাংলাদেশের ভবিষ্যৎ। বাংলাদেশে অনেক সমস্যা আছে, তবে এগিয়ে যেতে হবে। বর্তমান প্রজন্মকে গড়ে তুলতে
পারলে ভবিষ্যতে সুন্দর বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। নতুন প্রজন্মকে খেলাধুলার পাশাপাশি পড়াশোনায় মনোযোগী হতে হবে। নতুন প্রজন্ম যে পেশায় নিয়োজিত হতে চায়, সরকার তাদের সহযোগিতা করবে।’
নতুন কুঁড়ি স্পোর্টসের প্রথম আসরে ফুটবল ইভেন্টের বালক বিভাগে চ্যাম্পিয়ন সিলেট অঞ্চল। বালিকা বিভাগে শিরোপা ঘরে তুলেছে রংপুর অঞ্চল। গতকাল বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়। আরমান খান জিসানের একমাত্র গোলে ময়মনসিংহকে হারিয়ে বালক বিভাগের শিরোপা জেতে সিলেট। আর বালিকা বিভাগে রাজশাহীকে ৪-০ গোলে হারিয়ে সেরা রংপুর। নতুন কুঁিড় স্পোর্টসের ১০০ মিটার স্প্রিন্টে বালক বিভাগে ১১.১৫ সময় নিয়ে প্রথম খুলনার জাকির হাসান। ০.৫ সেকেন্ড সময় বেশি নিয়ে রংপুরে জিয়াদ হাসান দ্বিতীয়। রাজশাহীর সুমন শেখ হয়েছেন তৃতীয়। বালিকা বিভাগে ১৩.৭৫ সেকেন্ড সময় নিয়ে প্রথম ঢাকার মারিয়া। দ্বিতীয় সিলেটের তিশা আক্তার। সে ১৪.২৫ সেকেন্ড সময় নেয়। তৃতীয় খুলনার অধরা ঐশী। সে ১৪.৬২ সেকেন্ড সময় নেয়।
বালক বিভাগের ফুটবল ফাইনালের তৃতীয় মিনিটে বক্সের ভেতরে গোলের সুযোগ তৈরি করে ময়মনসিংহ। তবে সিলেটের রক্ষণদূর্গ ভেদ করতে পারেনি তারা। এক মিনিট পর সিলেটের প্রতি-আক্রমণ ঠেকায় ময়মনসিংহ। ষষ্ঠ মিনিটে লিডের কাছে চলে গিয়েছিল সিলেট। তবে বা দিকে ঝাঁপিয়ে পড়ে বলটি আটকান ময়মনসিংহের গোলরক্ষক। তবে প্রথমার্ধে কোনো দলই গোলের খাতা খুলতে পারেনি। দ্বিতীয়ার্ধে মাঝ মাঠ নিয়ন্ত্রণ নেয় সিলেট। ৫৮ মিনিটে ডি বক্সের অনেক দূর থেকে দূরপাল্লার শট নেন আরাফাত রাফি। সেই শট সামান্যর জন্য গোলবারের উপর দিয়ে চলে যায়। এক মিনিট পর ম্যাচের শেষ মুহূর্তে ডেডলক ভাঙেন সিলেটের আরমান খান জিসান। মাঝ মাঠ থেকে দূরপাল্লার শটে গোল করেন তিনি। এই গোলই ম্যাচের ভাগ্য গড়ে দেয়।

জয়ের পর ভাইকিং সেলিব্রেশনে মেতে ওঠে সিলেটের ফুটবলাররা। বালিকা বিভাগের ফাইনালে ম্যাচের অষ্টম মিনিটে লিড নেয় রংপুর। ডি বক্সের ভেতরে জটলায় বল ক্লিয়ার করতে চেয়েছিলেন ময়মনসিংহের গোলরক্ষক মোসাম্মৎ মিষ্টি। তার নেয়া জোড়ালো শট স্মৃতি কিসকোর গায়ে লেগে জালে জড়ায়। দুই মিনিট পর কর্নার থেকে পাওয়া বলে হেড করে ব্যবধান বাড়ান কিসকো। বিরতির আগে ব্যবধান ৩-০ করে রংপুর। এবার গোল করেন তন্বী। বাম দিক থেকে কিসকোর বাড়ানো ক্রস থেকে প্রতিপক্ষের ডিফেন্ডারে পা ছুয়ে বল পান তন্বী। সেখান থেকে সহজেই বল জালে জড়ান রংপুরের ফুটবলার। ৫২ মিনিটে ম্যাচের শেষ গোলটি করেন সুমাইয়া।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন