ইসলামাবাদে ঘুরে দাঁড়িয়ে সেমিফাইনালে বাংলাদেশ

ফন্ট সাইজ:

ইসলামাবাদে আন্তর্জাতিক ভলিভলে জয়ের ধারা বজায় রাখলো বাংলাদেশ। কাভা মেন’স চ্যাম্পিয়নশিপে পাঁচ ম্যাচের চারটিতে জয় দিয়ে সেমিফাইনালে পা রাখলো লাল-সবুজ প্রতিনিধিরা। গতকাল রাউন্ড রবিন পর্বের শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে ৩-২ সেটে হারায় বাংলাদেশ।

জয় দিয়ে পাকিস্তান মিশন শুরু করেছিল বাংলাদেশ পুরুষ ভলিবল দল। গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে উজবেকিস্তানকে ৩-২ সেটে হারায় লাল-সবুজ প্রতিনিধিরা। দ্বিতীয় ম্যাচে স্বাগতিক পাকিস্তানের কাছে ৩-০ সেটে হার দেখে বাংলাদেশ। তবে পরের ম্যাচে ঘুরে দাঁড়ায়। নিজেদের তৃতীয় ম্যাচে কাজাখস্তানের বিপক্ষে ৩-২ সেটে জয় পায় বাংলাদেশ। নেপালের বিপক্ষেও একই ব্যবধানে জয় তুলে নেয় লাল-সবুজ প্রতিনিধিরা। এ জয়ে সেমিফাইনালের আশা বাড়ে বাংলাদেশের। আশা পূরণে শ্রীলঙ্কার বিপক্ষে জয় দরকার ছিল বাংলাদেশের। কিন্তু প্রথম দুই সেটে ২৪-২৬, ২৪-২৬ পয়েন্টে হারে বাংলাদেশ। তবে পরের তিন সেট (২৫-২৩, ২৫-২১, ১৫-১২) জিতে শেষ চারে পা রাখে লাল-সবুজ প্রতিনিধিরা।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন