৮ দফা দাবিতে ‘ব্যাংকস্ এমপ্লয়ীজ ফেডারেশন’-এর সমাবেশ

৮ দফা দাবিতে ‘ব্যাংকস্ এমপ্লয়ীজ ফেডারেশন’-এর সমাবেশ

ফন্ট সাইজ:

ব্যাংক কর্মকর্তা-কর্মচারীদের বিশেষ কর্মের ক্ষেত্রে ঝুঁকি ভাতা এবং নিরাপত্তা প্রদানসহ ৮ দফা দাবিতে সমাবেশ করেছে ব্যাংকস্ এমপ্লয়ীজ ফেডারেশন। আজ সোমবার বেলা ১১টায় মতিঝিলস্থ উত্তরা ব্যাংক পিএলসি প্রধান কার্যালয়ের বিপরীত পাশে সংগঠনটির উদ্দোগে সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পাবনা-৫ (সদর) আসনের সংসদ সদস্য এডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস।

সংগঠনটির দাবিগুলো হলো- উত্তরা ব্যাংক কর্মকর্তা আরিফুল ইসলাম এবং বাংলাদেশ ব্যাংকস্ এমপ্লয়ীজ ফেডারেশনের সাবেক সভাপতি বি.এম. বাকীর হোসেন হত্যার বিচার করতে হবে। ব্যাংকিং সেক্টরে স্বতন্ত্র বেতন কাঠামো চালু করতে হবে। ব্যাংকারদের চাকুরীর নিরাপত্তা ও বিশেষ কাজের ঝুঁকি ভাতা দিতে হবে। বাংলাদেশ ব্যাংকের মতো সকল ব্যাংকে পোষ্যদের চাকুরির ব্যবস্থা করতে হবে। সকল ব্যাংকের অস্থায়ী কর্মচারিদের অনতিবিলম্বে স্থায়ীকরণ করতে হবে। সকল ব্যাংকের বর্তমান আউটসোর্সিং প্রথা বাতিল করে নিয়োজিতদের স্থায়ী করতে হবে। সকল ব্যাংকের অর্গানোগ্রাম সংশোধন করে তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারী নিয়োগ দিতে হবে। সকল ব্যাংক থেকে চিহ্নিত আওয়ামী ফ্যাসিস্টদের অনতিবিলম্বে অপসারণ করতে হবে।

বাংলাদেশ ব্যাংকস্ এমপ্লয়ীজ ফেডারেশনের সভাপতি এবং শ্রমিক দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির অর্থ সম্পাদক মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রতিবাদ সভায় প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইন। সংগঠনটির সাধারণ সম্পাদক কাজী আবুল বাসার এবং উপদেষ্টা আবু মো. আহসানুল হাবিবের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইনষ্টিটিউট অফ লেবার স্ট্যাডিজ বিলসের নির্বাহী পরিচালক ও শ্রম সংস্কার কমিশনের চেয়ারম্যান সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ।

এছাড়া শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের কেন্দ্রীয় নেতারা এবং শ্রমিক দলের কেন্দ্রীয় ও ঢাকা মহানগরের নেতারা উপস্থিত ছিলেন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন