পরীক্ষা ব্যবস্থায় সংস্কারের লক্ষ্যে টাস্ক ফোর্স গঠনের সিদ্ধান্ত ভারত সরকারের

পরীক্ষা ব্যবস্থায় সংস্কারের লক্ষ্যে টাস্ক ফোর্স গঠনের সিদ্ধান্ত ভারত সরকারের

ফন্ট সাইজ:

ভারতে শিক্ষার্থীদের আন্দোলনের পর সরকার দেশের পরীক্ষা ব্যবস্থায় সংস্কারের লক্ষ্যে এ বার টাস্ক ফোর্স গঠন করার সিদ্ধান্ত নিয়েছে । এই টাস্ক ফোর্সের নেতৃত্বে থাকছেন তথ্যপ্রযুক্তি সংস্থা ইনফোসিস-এর সহ প্রতিষ্ঠাতা নন্দন নিলেকানি। রবিবার সন্ধ্যা ৭টা নাগাদ সমাজমাধ্যমে একটি ভিডিও পোস্ট করে এই খবর জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজেই। ডাক্তারির প্রবেশিকা পরীক্ষা নিট-এর প্রশ্নপত্র ফাঁস এবং পরীক্ষা ব্যবস্থায় অনিয়মের প্রতিবাদে ছাত্র-যুবদের বিক্ষোভে পদত্যাগ করতে হয়েছে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে। এই আবহে প্রধানমন্ত্রীর এই ঘোষণাকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

প্রধানমন্ত্রী জানিয়েছেন, এই টাস্ক ফোর্স পরীক্ষা ব্যবস্থায় সংস্কারের বিষয়টিকেই অগ্রাধিকার দেবে। কোথায় সংস্কার প্রয়োজন, তা জানিয়ে সরকারের কাছে দ্রুত প্রস্তাব পাঠাবে। মোদী জানিয়েছেন, টাস্ক ফোর্সের প্রস্তাব মেনে আগামী পরীক্ষাগুলিতে স্বচ্ছতার বিষয়টি সুনিশ্চিত করবে সরকার।
প্রধানমন্ত্রী জানান, পরীক্ষা ব্যবস্থাকে আরও স্বচ্ছ এবং বিশ্বাসযোগ্য করে তোলার বিষয়টিকে গুরুত্ব দিচ্ছে সরকার। যথাসম্ভব প্রযুক্তিকে ব্যবহার করার সিদ্ধান্তও নেওয়া হয়েছে।