সিলেটে ব্যাটারিচালিত রিকশা, ইজিবাইক মালিক শ্রমিক ঐক্য পরিষদ সিলেটের কর্মী সমাবেশ

ফন্ট সাইজ:

আগামী ১লা আগস্ট শ্রমিক সমাবেশকে সফল করার লক্ষ্যে ব্যাটারিচালিত রিকশা-ইজিবাইক মালিক-শ্রমিক ঐক্য পরিষদ সিলেটের উদ্যোগে এক প্রস্তুতিমূলক কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। নগরীর জিন্দাবাজারস্থ কার্যালয়ে এই সমাবেশের আয়োজন করা হয়। ব্যাটারিচালিত রিকশা-ইজিবাইক মালিক-শ্রমিক ঐক্য পরিষদ সিলেটের আহ্বায়ক এডভোকেট আনোয়ার হোসেন সুমনের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক আবু বকর সিদ্দিকের পরিচালনায় কর্মী সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের সদস্য সচিব বুরহান উদ্দিন ভাণ্ডারি, যুগ্ম সদস্য সচিব আব্দুল জলিল, মাশরুখ জলিল, দেলোয়ার হোসাইন, ধানিছ আহমেদ ও রাজু কান্তি দাশ, ৬নং ওয়ার্ডের সভাপতি শহীদ বক্স, সাধারণ সম্পাদক জুয়েল আহমদ, ৭নং ওয়ার্ডের সভাপতি শাহ আলম, সদস্য সচিব মোহাম্মদ মিলন, ৮নং ওয়ার্ডের সভাপতি মর্তুজ আলী, সদস্য সচিব সীমান্ত চন্দ্র দাস, ৯নং ওয়ার্ডের সভাপতি খায়রুল ইসলাম, সদস্য সচিব সোহেল আকন্দ, ১০নং ওয়ার্ডের সভাপতি মিজু আহমদ, সদস্য সচিব এনাম হোসেন, ১৭নং ওয়ার্ডের সভাপতি নাজির আহমদ, সদস্য সচিব তাজুল ইসলাম প্রমুখ। সমাবেশে বক্তারা বলেন, শ্রমজীবী মানুষ এদেশের অর্থনীতির মূল চালিকাশক্তি। রিকশা ও ইজিবাইক চালকেরা রোদ-বৃষ্টি মাথায় নিয়ে সাধারণ মানুষকে সেবা দিয়ে যাচ্ছেন। অথচ ব্যাটারিচালিত রিকশা ও ইজিবাইক চালকেরা প্রতিনিয়ত নানা ধরনের হয়রানির শিকার হচ্ছেন। আমাদের রুটি-রুজির ওপর আঘাত হানা কোনোভাবেই কাম্য নয়।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন