সিলেটে হারিয়ে যাওয়া ৪৪টি মোবাইল ফোন উদ্ধার করে মালিকের কাছে ফেরত দিলো পুলিশ। রোববার দুপুরে সিলেট মেট্রোপলিটন পুলিশের বিদায়ী কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরীর নেতৃত্বে উদ্ধারকৃত মোবাইল ফোনগুলো আনুষ্ঠানিকভাবে মালিকদের কাছে হস্তান্তর করা হয়। পুলিশ জানায়, বিভিন্ন সময়ে সিলেট মহানগর এলাকায় হারিয়ে যাওয়া মোবাইল ফোন-সংক্রান্ত সাধারণ ডায়েরির ভিত্তিতে ডিবি-সাইবার ক্রাইম ইউনিট ও এবহরবঅ টিম তথ্যপ্রযুক্তির সহায়তায় দীর্ঘদিন অভিযান পরিচালনা করে মোবাইল ফোনগুলো উদ্ধার করে।
পুলিশ কমিশনারের প্রত্যক্ষ তত্ত্বাবধান এবং মোবাইল ফোন উদ্ধারকারী দলের আন্তরিক প্রচেষ্টায় মহানগরের ছয়টি থানার আওতাধীন এলাকার মোট ৫৭০টি জিডি পর্যালোচনা করে ৪৪টি মোবাইল ফোন উদ্ধার করা সম্ভব হয়েছে।
