হাফিজ ইব্রাহিমের আর্থিক অনুদান প্রদান

ফন্ট সাইজ:

ভোলা-২ আসনের সংসদ সদস্য আলহাজ হাফিজ ইব্রাহিম অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, আপনারা ছেলে-মেয়েদের প্রতি খেয়াল রাখবেন, যাতে তারা খারাপ পরিবেশের সঙ্গে মিশতে না পারে। আপনারা আপনাদের ছেলে-মেয়েদের ভালোভাবে পরিচর্যা করবেন, এতে করে তারা খারাপ ছেলেদের সংস্পর্শে মিশতে পারবে না। গতকাল দুপুরে উপজেলা অডিটরিয়ামে উপজেলা প্রশাসন, উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত পৃথক পৃথক অনুষ্ঠানে এসব কথা বলেন। অনুষ্ঠানে সংসদ সদস্য তার ঐচ্ছিক তহবিল থেকে অসচ্ছল মুক্তিযোদ্ধাদের চিকিৎসা সহায়তা, বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের মাঝে আর্থিক অনুদান প্রদানসহ প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সম্মাননা ও সংবর্ধনা প্রদান করেন।

উপজেলা নির্বাহী অফিসার আবদুল মতিন খানের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি সভাপতি আবদুল মান্নান মিয়া, সাধারণ সম্পাদক শাহজাহান শাজু, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ফখরুল ইসলাম, মুক্তিযোদ্ধা কমান্ডারের সভাপতি ওবায়েদুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার মু. জাহিদ উদ্দিন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম জহিরের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি ফরহাদ হোসেন নোমানসহ কৃতী শিক্ষার্থীবৃন্দ।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন