নারায়ণগঞ্জে বৃদ্ধা সাফিয়া হত্যা মামলায় যুবককে মৃত্যুদণ্ড

ফন্ট সাইজ:

নারায়ণগঞ্জের রূপগঞ্জে বৃদ্ধা সাফিয়া হত্যা মামলায় রুবেল প্রধান নামে এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছে জেলা ও দায়রা জজ আদালত। একইসঙ্গে ২ লাখ টাকা জরিমানা করা হয়। এবং আরেকটি ধারায় ৭ বছর সশ্রম কারাদণ্ড প্রদান করেন আদালত। রোববার দুপুরে আসামির উপস্থিতি, সাক্ষীদের সাক্ষ্যগ্রহণ ও যুক্তিতর্ক শেষে জেলা ও দায়রা জজ আবু শামীম আজাদ এ রায় ঘোষণা করেন। আদালতের পাবলিক প্রসিকিউটর আবুল কালাম আজাদ জাকির জানান, ২০২১ সালের ২২শে জানুয়ারি দুপুরে ছিনতাইয়ের উদ্দেশ্যে ঘরের ভেতরে প্রবেশ করে বৃদ্ধাকে একা পেয়ে তার সঙ্গে থাকা স্বর্ণের কানের দুল ও গলার চেইন ছিনিয়ে নেয়।

এতে বাধা ও চিৎকার দিলে আসামি রুবেল তাকে ছুরি দিয়ে গলা কেটে হত্যা করে পালিয়ে যায়। এ ঘটনায় নিহতের মেয়ে ফেরদৌস বেগম মায়া রূপগঞ্জ থানায় বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন।
পরে পুলিশ আসামি রুবেলকে গ্রেপ্তার করলে আদালতে হত্যার স্বীকারোক্তি জবানবন্দি দেয়। ১২ জন সাক্ষীদের সাক্ষ্যগ্রহণ ও যুক্তিতর্ক শেষে আসামির উপস্থিততে ৩০২ ধারায় মৃত্যুদণ্ড রায় ঘোষণা করেন আদালত। একইসঙ্গে ২ লাখ টাকা জরিমানা করা হয়। এবং ৩৯২ ধারায় ৭ বছর সশ্রম কারাদণ্ড প্রদান করেন আদালত। এ রায়ে বাদীপক্ষের আইনজীবী সন্তুষ্ট প্রকাশ করেন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন