নওগাঁ জেলা প্রেস ক্লাবের সভাপতি সাদেকুল, সম্পাদক মুরাদ

ফন্ট সাইজ:

নওগাঁ জেলা প্রেস ক্লাবের কার্যনির্বাহী কমিটির নির্বাচনে (২০২৬) সভাপতি পদে ইনডিপেনডেন্ট টিভির স্টাফ রিপোর্টার ও দৈনিক মানবজমিন এবং বিডি নিউজ টোয়েন্টিফোর ডটকম-এর প্রতিনিধি সাদেকুল ইসলাম এবং সাধারণ সম্পাদক পদে নওগাঁ থেকে প্রকাশিত প্রথম সংবাদের সম্পাদক এস এম আজাদ হোসেন মুরাদ নির্বাচিত হয়েছেন। কার্যনির্বাহী কমিটি ১৫টি পদে প্রতিদ্বন্দ্বী কোনো প্রার্থী না থাকায় সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১৫ সদস্যের কমিটির স্ব স্ব পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেছে নির্বাচন পরিচালনা কমিটি।

শনিবার সন্ধ্যায় নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. ওয়ালিউল ইসলাম এই ঘোষণা দেন। অন্যান্য পদে নির্বাচিতরা হলেন- সহসভাপতি পদে বেলায়েত হোসেন এবং সুলতানুল আলম মিলন, যুগ্ম সম্পাদক পদে ওমর ফারুক, কাজী কামাল হোসেন, কোষাধ্যক্ষ পদে সুমন আলী, দপ্তর সম্পাদক পদে মাসুদ রানা, প্রচার সম্পাদক পদে শামীম আনসারী, কার্যনির্বাহী সদস্য পদে এ এস এম রায়হান আলম, আবু বকর সিদ্দিক, মোফাজ্জল হোসেন, বিকাশ চন্দ্র পাল, আব্দুস সালাম ও সুবীর কুমার দাস।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন