রাঙ্গামাটিতে আওয়ামী লীগ নেতা অংসুই ছাইন চৌধুরী গ্রেপ্তার

ফন্ট সাইজ:

রাঙ্গামাটি শহরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি অংসুই ছাইন চৌধুরীকে গ্রেপ্তার করেছে কোতোয়ালি থানা পুলিশ। রোববার বিকাল ৪টার দিকে শহরের কোর্ট বিল্ডিং এলাকার হ্যাপীর মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রাঙ্গামাটি কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জসিম উদ্দিন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, অংসুই ছাইন চৌধুরীর বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে। গ্রেপ্তারের পর তাকে আদালতে পাঠানো হয়েছে। পুলিশের ভাষ্য, অংসুই ছাইন চৌধুরীর বিরুদ্ধে এর আগেও একাধিক অভিযোগ রয়েছে। অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টিকারীদের সঙ্গে যোগসাজশ করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর আশঙ্কায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।

সূত্রে জানা গেছে, এর আগেও অংসুই ছাইন চৌধুরী গ্রেপ্তার হয়ে বেশ কিছুদিন কারাগারে ছিলেন। তার বিরুদ্ধে বিভিন্ন সময়ে রাজনৈতিক কর্মকাণ্ড ও আইনশৃঙ্খলা পরিস্থিতি ঘিরে নানা অভিযোগ ওঠে। অংসুই ছাইন চৌধুরী দীর্ঘদিন কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি তিনি রাঙ্গামাটি জেলা আওয়ামী লীগের সদস্য হিসেবেও দায়িত্ব পালন করছেন বলে জানা গেছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন