উল্লাপাড়ায় ২০ নেতাকর্মীসহ বিএনপিতে যোগ দিলেন জামায়াতের উপদেষ্টা

ফন্ট সাইজ:

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিতে যোগ দিলেন জামায়াতে ইসলামের উল্লাপাড়া পৌরসভার ৮নং ওয়ার্ড উপদেষ্টা কোবাদ হোসেনসহ ২০ নেতাকর্মী। শনিবার সন্ধ্যায় উল্লাপাড়া পৌরসভার আর এস বাজারে বিএনপি আয়োজিত জনসভায় সাবেক সংসদ সদস্য এম আকবর আলীর হাত ধরে ২০ নেতাকর্মীসহ জামায়াত নেতা কোবাদ হোসেন বিএনপিতে যোগদান করেন।

এ সময় তাকে ফুলের মালা দিয়ে বরণ করে নেন বিএনপি দলীয় নেতাকর্মীরা। বিএনপি’র রাজনৈতিক দর্শন ও সাবেক সংসদ সদস্য এম আকবর আলীর আদর্শ, রাজনৈতিক দর্শন, শিক্ষা, সেবা ও নিরাপত্তামূলক কর্মকাণ্ডে অনুপ্রাণিত হয়ে এবং সুন্দর বাংলাদেশ গড়ার লক্ষ্যে জামায়াত নেতা কোবাদ হোসেন বিএনপিতে যোগ দিয়েছেন বলে তিনি জানান। যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ম আহ্বায়ক মো. জাহিদুল ইসলাম মিস্টার, পৌর বিএনপি’র সাবেক সভাপতি ও পৌর মেয়র এম বেলাল হোসেন, যুবদল নেতা সামিউল ইসলাম সামিসহ অন্যরা।

এ ব্যাপারে বিএনপি নেতা সাবেক মেয়র এম বেলাল হোসেন জানান, বিএনপি’র রাজনৈতিক দর্শনে বিশ্বাসী হয়ে জামায়াত নেতা কোবাদ হোসেন বিএনপিতে যোগদান করেন। আগামীতে তাকে যথাযথ মূল্যায়ন করা হবে বলে বেলাল হোসেন জানান।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন