জুলাই গণঅভ্যুত্থান: ফেরদৌস, শাওনসহ ২৮ সাংস্কৃতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ

জুলাই গণঅভ্যুত্থান: ফেরদৌস, শাওনসহ ২৮ সাংস্কৃতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ

ফন্ট সাইজ:

জুলাই গণ–অভ্যুত্থান চলাকালে সংঘটিত হত্যাযজ্ঞ ও মানবতাবিরোধী অপরাধের ঘটনায় চিত্রনায়ক ফেরদৌস আহমেদ, অভিনেত্রী মেহের আফরোজ শাওনসহ সাংস্কৃতিক অঙ্গনের ২৮ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ জমা দিয়েছে রাষ্ট্রসংলাপ ফোরাম (এসডিএফ)। রোববার দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলামের কাছে সংগঠনটির কেন্দ্রীয় সদস্য সচিব আল নূর মোহাম্মদ আয়াস এ অভিযোগ দাখিল করেন।

অভিযোগে যাদের নাম রয়েছে তারা হলেন চিত্রনায়ক রিয়াজ আহমেদ, অভিনেত্রী অরুণা বিশ্বাস, শমী কায়সার, রোকেয়া প্রাচী, মাহিয়া মাহি, নিপুণ আক্তার, তানভীন সুইটি, হৃদি হক, জ্যোতিকা জ্যোতি, অভিনেতা সাজু খাদেম, সোহানা সাবা, পিয়া জান্নাতুল, শামীমা তুষ্টি, হিরো আলম, আশনা হাবীব ভাবনা, সাইমন সাদিক, সুজাতা আজিম, জায়েদ খান, আজিজুল হাকিম, চন্দন রেজা, আসাদুজ্জামান নূর, মারিয়া কিসপট্টা, শান্তা ফারজানা, মোমিন মেহেদী, সোমা ইসলাম এবং সাংবাদিক আনিস আলমগীর। এসডিএফের অভিযোগে বলা হয়েছে, জুলাই গণ–অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধ, গণহত্যায় প্ররোচনা, সহযোগিতা, উসকানি বা সংশ্লিষ্ট অপরাধে অভিযুক্তরা জড়িত রয়েছেন। সংগঠনটির দাবি, অভিযোগগুলোর বিষয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে নিরপেক্ষ, স্বচ্ছ ও আইনানুগ তদন্তের স্বার্থে এ অভিযোগ দাখিল করা হয়েছে।

অভিযোগ জমা দেয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আল নূর মোহাম্মদ আয়াস বলেন, কিছু সাংস্কৃতিক ব্যক্তিত্ব এখনও জুলাই গণ–অভ্যুত্থান নিয়ে কটাক্ষ করে বক্তব্য দিচ্ছেন। তার ভাষ্য অনুযায়ী, এসব বিষয়ে আইনগত প্রক্রিয়ার মাধ্যমে জবাবদিহি নিশ্চিত হওয়া প্রয়োজন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন