কোক স্টুডিওর নতুন গান ‘পাতার বাঁশরি’

কোক স্টুডিওর নতুন গান ‘পাতার বাঁশরি’

ফন্ট সাইজ:

কোক স্টুডিও বাংলার চলমান চতুর্থ সিজনের তৃতীয় গান হিসেবে প্রকাশিত হয়েছে ‘পাতার বাঁশরি’। শনিবার সন্ধ্যা ৭ টায় কোক স্টুডিওর অফিসিয়াল ইউটিউব চ্যালেনে গানটি প্রকাশিত হয়। ঈশান মজুমদার ও সুনিধি নায়কের কণ্ঠে গাওয়া এই গানটি শ্রোতাদের নিয়ে গেছে অতীত ও ঐতিহ্যের এক স্বর্ণযুগে।

গানটিকে ‘স্বর্ণযুগের বাংলা সিনেমা’ বলে আখ্যা দিচ্ছেন নেটিজেনরা। নতুন এই গানটিকে একটি প্রেমের গান হিসেবে বর্ণনা করেছে কোক স্টুডিও বাংলা, যেখানে ইতিহাস, সুর মিলেমিশে একাকার। এই গানে একজন প্রেমিকা তার প্রিয় মানুষের বাঁশির সুরে বারবার হৃদয়ের টান অনুভব করে এবং দূরে থাকতে চাইলেও ভালোবাসার কাছেই ফিরে আসে।

মূলত ‘পাতার বাঁশরি’ এমন এক সুর, যা শুধু দুই হৃদয়কে এক করে না, বরং তাদের দীর্ঘ অপেক্ষাকে বাঁচিয়ে রাখে। গানটির কথা ও সুর করেছেন ঈশান নিজেই, আর তার সঙ্গে গীত রচনায় যুক্ত ছিলেন ইলিয়াস হোসেন। গানটির সংগীত আয়োজন করেছেন অদিত রহমান এবং কোক স্টুডিওর এই সিজনটি কিউরেট ও প্রযোজনা করেছেন শায়ান চৌধুরী অর্ণব। কোক স্টুডিওর গানগুলোর ভিডিও নির্ধারিত সেটে ধারণ করা হলেও, ‘পাতার বাঁশরি’র ক্ষেত্রে দেখা গেছে ভিন্নতা। গানের গল্পের সঙ্গে মিল রেখে এর ভিডিও ধারণ করা হয়েছে নারায়ণগঞ্জের ঐতিহাসিক সোনারগাঁওয়ের পানাম নগরে। পুরোনো দিনের স্থাপনা আর প্রাকৃতিক পরিবেশ ভিডিওটিতে এক আলাদা সৌন্দর্য যোগ করেছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন