ক্ষুব্ধ দিয়া মির্জা

ক্ষুব্ধ দিয়া মির্জা

ফন্ট সাইজ:

দিল্লির যন্তর মন্তরে নিট প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে ও শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে অনশনে বসেন মানবাধিকার কর্মী সোনম ওয়াংচুক। অবশেষে ২৬ দিনের মাথায় ভারতের কেন্দ্রীয় মন্ত্রী জেপি নড্ডার হাতে স্যুপ খেয়ে অনশন ভাঙেন তিনি। তার কিছুক্ষণ আগে সামাজিক মাধ্যমে ভিডিও বার্তা দিয়ে একাধিক আশ্বাস দেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার বার্তার পর পাল্টা ক্ষোভ উগরে দিয়েছেন বলিউড অভিনেত্রী দিয়া মির্জা।

ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী বলেছিলেন, প্রশ্নফাঁস কোনো সাধারণ বিষয় নয়। লাখ লাখ শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের জন্য এটি কষ্টদায়ক। তিনি জানান, এই কেলেঙ্কারির বিরুদ্ধে আড়াই মাসে সরকারের তরফে অনেক পদক্ষেপ নেয়া হয়েছে। দোষীদের গ্রেপ্তার করে জেলে পাঠানো হয়েছে। তার ভাষ্য, শিক্ষার্থীদের যাতে এক বছর নষ্ট না হয় তাই দ্বিতীয় বার পরীক্ষার ব্যবস্থা করা হয়েছিল। মোদির এই আশ্বাসের পরই অনশন প্রত্যাহার করে নেন সোনম। এরই প্রেক্ষিতে পাল্টা বক্তব্যে দিয়া জানান, এভাবে ক্ষতে প্রলেপ লাগানো সম্ভব নয়।

দিয়ার কথায়, আপনি তো সেই বাবা-মায়েদের জন্য একটা শব্দও ব্যয় করলেন না যারা আজ সন্তানহারা। কথা বললেন না, সোনমজি ও সেই সব শিক্ষার্থীকে নিয়ে যারা অনশনে ছিলেন, যারা এমন সাহস দেখিয়েছেন। এগুলো নিয়ে কথা বলা কি এতটাই শক্ত? গত ৪৭ দিন ধরে নাকি নীরব প্রধানমন্ত্রী। দিয়ার দাবি, কোনো কিছু দিয়েই এই ক্ষত সারানো যাবে না, যা লাখ মানুষের হৃদয় ভেঙেছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন