বিতর্কের মাঝেই সুখবর

বিতর্কের মাঝেই সুখবর

ফন্ট সাইজ:

বর্তমান সময়ে সিনেমার সবচাইতে ব্যস্ত অভিনেত্রী শবনম বুবলী। গত কয়েক বছর ধরে ঈদ মানেই এই নায়িকার সিনেমা। নতুন খবর হলো, এবারো ঈদে জোড়া সিনেমা নিয়ে দর্শকদের সামনে হাজির হচ্ছেন বুবলী। সিনেমাগুলো হলো রায়হান রাফী পরিচালিত ‘প্রেশার কুকার’ ও জাহিদ জুয়েলের পরিচালনায় ‘পিনিক’। তবে ক’দিন আগেই গুঞ্জন ছড়িয়েছে, বুবলী দ্বিতীয় সন্তানের মা হতে চলেছেন। যদিও অন্তঃসত্ত্বা বিতর্ক নিয়ে খোলাখুলিভাবে কিছু বলেননি নায়িকা। বিভিন্নভাবে এড়িয়ে গেছেন বিষয়টি। বিতর্কের মাঝেই জোড়া ছবি মুক্তির ঘটনা তাই বুবলীর জন্য সুখবরই বটে! এর মধ্যে ঈদে মুক্তি পেতে যাওয়া ‘প্রেশার কুকার’ হলো নারী প্রধান চরিত্রের সিনেমা। চারজন নারীর গল্প বলা হয়েছে সিনেমায়, যার প্রধান চরিত্রে রয়েছেন বুবলী। এই ঢাকা শহর আসলে মেয়েদের জন্য একটা প্রেশার কুকার। তাদের চিৎকার সহ্য না করতে পারলে এই প্রেশার কুকারে সিটি বেজে ওঠে। না তারা এই শহর থেকে বের হতে পারে, না এই শহর তাদের থেকে- এমন গল্প নিয়েই তৈরি হয়েছে ছবিটি। অন্যদিকে ‘পিনিক’ সিনেমায় আদর আজাদের বিপরীতে দেখা যাবে বুবলীকে। এ ছবিতে অ্যাকশন দৃশ্যেও দেখা যাবে এ নায়িকাকে। এদিকে ঈদে জোড়া সিনেমা নিয়ে বুবলী বলেন, ঈদে সিনেমা মুক্তি পাওয়াটা বড় বিষয়। গত কয়েক ঈদেই সিনেমা মুক্তির আনন্দটা আমি উপভোগ করতে পেরেছি। এবার দুটি সিনেমা মুক্তি পাচ্ছে। দুটি সিনেমা দুই রকম। আশা করছি ছবিগুলো দর্শকদের ভালো লাগবে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন