টালিউডের জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি এবার হাজির নতুন চরিত্রে। ছবির নাম ‘ছেলেধরা’। যেখানে একজন মায়ের চরিত্রে দেখা যাবে তাকে। ছবিটি পরিচালনা করছেন শিলাদিত্য মৌলিক। মার্চের প্রথম দিনই ভারতের অরুণাচল প্রদেশে ছবির শুটিং শুরু হবে। ‘ছেলেধরা’ একটি ফ্যামিলি থ্রিলার। স্বস্তিকা বলেন, একেবারে নতুন গল্প। নতুন রূপেই এখানে আমাকে দেখা যাবে। আশা করছি খুব ভালো কিছু হতে চলেছে।
নতুন রূপে স্বস্তিকা
বিনোদন ডেস্ক
২৮ ফেব্রুয়ারি (শনিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
