বাংলাদেশ কুরআন শিক্ষা সোসাইটির বার্ষিক প্রতিনিধি সম্মেলন ও এ্যাওয়ার্ড প্রদান শুক্রবার রাজধানীর বিয়াম অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুরআন শিক্ষা সোসাইটির সভাপতি মাওলানা আবদুস শহীদ নাসিম। কুরআন শিক্ষা সোসাইটির সহ-সভাপতি মাহফুজুর রহমান এবং সহকারি জেনারেল সেক্রেটারি আরশাদ মঞ্জুর চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মেজর জেনারেল মাহবুব উল আলম (অব.)। বিশেষ অতিথি ছিলেন প্রফেসর মাহবুব আহমদ, বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মুহাম্মদ মামুনুল হক, ব্রিগেডিয়ার জেনারেল মো: আব্দুল হাকিম আজিজ (অব.) ও প্রফেসর ড. শামীমা তাসনিম।
কুরআন শিক্ষা সোসাইটির এবারের এ্যাওয়ার্ড প্রাপ্তরা হলেন, ইসলামি শিক্ষা ও উলামা ঐক্যে-মাওলানা মুহাম্মদ মামুনুল হক, শিক্ষা বিস্তার ও সমাজ সেবায়- প্রফেসর মাহবুব আহমদ, মানাব কল্যাণে অধ্যাপক আবু নাছের মোহাম্মদ আবদুজ জাহের, মহিলাদের দীনি দাওয়াত বিস্তারে- প্রফেসর ড. শামীমা তাসনিম, জুলাই বিপ্লবে নাহিদ ইসলাম এমপি, আদর্শ প্রশাসক শাহ আবদুল হান্নান (মরনোত্তর) কুরআন ও দীন প্রচারে- মুহাম্মাদ নূরুল ইসলাম(মরণোত্তর), কুরআনের বৈজ্ঞানিক গবেষণায়-এয়ার কমোডর ড. সৈয়দ জিলানী মাহবুবুর রহমান(মরণোত্তর)।
প্রধান অতিথি মেজর জেনারেল মাহবুব উল আলম (অব.) বলেন, একটি জাতির প্রকৃত শক্তি শুধু অর্থনৈতিক বা সামরিক সক্ষমতায় নয় বরং নৈতিকতা, শৃঙ্খলা ও আদর্শিক ভিত্তির ওপর নির্ভরশীল। কুরআনের শিক্ষা মানুষকে আত্মনিয়ন্ত্রণ, সততা ও দায়িত্বশীলতার চর্চা শেখায়, যা একটি সুশাসিত সমাজ গঠনের মূল উপাদান। তিনি সংগঠনের কার্যক্রমের প্রশংসা করে বলেন, ঘরে ঘরে কুরআন শিক্ষা পৌঁছে দেয়ার এই প্রচেষ্টা ভবিষ্যৎ প্রজন্মকে আলোকিত ও সৎ নেতৃত্বে গড়ে তুলতে সহায়ক হবে। তিনি বলেন, দায়িত্ব পালনে আন্তরিকতা ও ধারাবাহিকতা বজায় রাখতে হবে, তাহলেই সংগঠনের লক্ষ্য বাস্তবায়ন সম্ভব হবে।
মাওলানা মুহাম্মদ মামুনুল হক বলেন, বর্তমান মুসলিম উম্মাহ যে নানাবিধ সংকট ও সমস্যার সম্মুখীন—তার অন্যতম প্রধান কারণ অনৈক্য ও বিভক্তি। তিনি পবিত্র কুরআনের আলোকে উল্লেখ করেন যে, মহান আল্লাহ মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ হয়ে ‘আল্লাহর রজ্জু’ দৃঢ়ভাবে ধারণ করার নির্দেশ দিয়েছেন। এই নির্দেশনার মধ্যেই মুসলিম সমাজের শক্তি, স্থিতিশীলতা ও সফলতার মূল নিহিত রয়েছে বলে তিনি মন্তব্য করেন। ব্রিগেডিয়ার জেনারেল মো: আব্দুল হাকিম আজিজ (অব.) বলেন, একটি শক্তিশালী, শৃঙ্খলাবদ্ধ ও দেশপ্রেমিক জাতি গঠনে কুরআনের শিক্ষা অপরিহার্য। পারিবারিক ও সামাজিক জীবনে কুরআনের নির্দেশনা অনুসরণ করলে নৈতিক অবক্ষয় রোধ করা সম্ভব। তিনি তরুণ প্রজন্মকে আধুনিক শিক্ষার পাশাপাশি কুরআন শিক্ষায় সুদৃঢ়ভাবে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।
কুরআন শিক্ষা সোসাইটির প্রতিনিধি সম্মেলন ও এ্যাওয়ার্ড প্রদান
স্টাফ রিপোর্টার
অনলাইন
৩ মাস আগে
২৭ ফেব্রুয়ারি (শুক্রবার), ২০২৬, ৮ঃ২৮ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
