ফিরলো ইন্টারনেট, খুললো দিল্লির সব মেট্রো স্টেশন

ফিরলো ইন্টারনেট, খুললো দিল্লির সব মেট্রো স্টেশন

ফন্ট সাইজ:

ভারতের ককরোচ বা তেলাপোকা জনতা পার্টি (সিজেপি) দিল্লিসহ সারাদেশে তাদের চলমান আন্দোলন প্রত্যাহার করে নিয়েছে। এই ঘোষণার পরেই এই আন্দোলনের মূল কেন্দ্র যন্তর মন্তরে ইন্টারনেট পরিষেবা চালু হয়েছে। এ ছাড়া গত কয়েকদিন ধরে বন্ধ থাকা দিল্লির অন্তত ১৮টি মেট্রো স্টেশনও খুলে দেয়া হয়েছে। শনিবার (২৫ জুলাই) এনডিটিভির লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

সরকারি পরীক্ষায় অনিয়ম ও নিট প্রশ্নফাঁসের অভিযোগে দিল্লিতে এক মাসেরও বেশি সময় ধরে সিজেপির নেতৃত্বে শিক্ষার্থীদের ব্যাপক আন্দোলন চলছিল। এরপর প্রবল চাপের মুখে শনিবার দুপুরে ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেন।

পরবর্তীতে শনিবার সন্ধ্যায় নয়াদিল্লির যন্তর মন্তরে কেন্দ্রীয় সরকারের প্রতিনিধিদলের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেয় সিজেপি।

সে সময় সিজেপির পক্ষ থেকে বলা হয়, অবিলম্বে কার্যকরভাবে আমাদের আন্দোলন প্রত্যাহার করা হচ্ছে। একই সঙ্গে যন্তর মন্তরে অবস্থানরত সমর্থকদের শান্তিপূর্ণভাবে নিজ নিজ বাড়িতে ফিরে যাওয়ার আহ্বান জানানো হয়।
পরবর্তী সময়ে পুলিশও যন্তর মন্তর থেকে বিক্ষোভকারীদের বাড়ি ফিরে যাওয়ার আহ্বান জানায়।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন