স্প্যানিশ ক্লাবের মালিকানায় রোনালদো

স্প্যানিশ ক্লাবের মালিকানায় রোনালদো

ফন্ট সাইজ:

মাঠের লড়াইয়ের পাশাপাশি এবার ফুটবল ক্লাবের মালিকানায় নাম লেখালেন ক্রিশ্চিয়ানো রোনালদো। নিজের কোম্পানি ‘সিআর সেভেন স্পোর্টস ইনভেস্টমেন্ট’-এর মাধ্যমে স্পেনের ক্লাব ইউডি আলমেরিয়ার ২৫ শতাংশ শেয়ার কিনে নিয়েছেন তিনি।
রোনালদো জানিয়েছেন, মাঠের বাইরেও ফুটবলের উন্নয়নে কাজ করার ইচ্ছা থেকেই তার এই বিনিয়োগ। ২০২৫ সালে আলমেরিয়া ক্লাবটি একটি সৌদি গ্রুপ কিনে নিয়েছিল। সেই মালিকপক্ষের সঙ্গে সুসম্পর্কের সূত্র ধরেই এই সিদ্ধান্ত নিয়েছেন পর্তুগিজ তারকা।
বর্তমানে স্পেনের দ্বিতীয় বিভাগে তৃতীয় স্থানে আছে আলমেরিয়া। শীর্ষ দল রেসিং সান্তান্দারের চেয়ে তারা মাত্র ২ পয়েন্ট পিছিয়ে। ক্লাব সভাপতির বিশ্বাস, রোনালদোর অভিজ্ঞতা ও ফুটবল জ্ঞান দলকে আবারও স্পেনের শীর্ষ লিগে (লা লিগা) ফিরিয়ে নিতে বড় ভূমিকা রাখবে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন