‘ভারতে গণতন্ত্রের বড় জয়’

‘ভারতে গণতন্ত্রের বড় জয়’

ফন্ট সাইজ:

অবশেষে আন্দোলনের মুখে পদত্যাগ করেছেন ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। শনিবার (২৫ জুলাই) ধর্মেন্দ্র দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে নিজের পদত্যাগপত্র পাঠিয়েছেন। এনিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল।

ধর্মেন্দ্রর পদত্যাগের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে কেজরিওয়াল বলেছেন, এটি ভারতের গণতন্ত্রের জন্য বড় জয়।

এর আগে শনিবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে ধর্মেন্দ্র তার পদত্যাগের সিদ্ধান্তের কথা জানান। কেন্দ্র সরকারের সঙ্গে আন্দোলনরত ককরোচ জনতা পার্টি তৃতীয় দফার বৈঠক শুরুর কয়েক ঘণ্টা আগেই তিনি পদত্যাগের ঘোষণা দিলেন।

দিল্লির যন্তর মন্তরে গত এক মাসেরও বেশি সময় অবস্থানরত বিক্ষোভকারীদের অন্যতম প্রধান দাবি ছিল শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ।

তবে তার পদত্যাগপত্র প্রধানমন্ত্রী গ্রহণ করেছেন কি না, কিংবা তার স্থলাভিষিক্ত হিসেবে কাকে নিয়োগ দেয়া হবে- এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হয়নি।

ধর্মেন্দ্র তার পদত্যাগপত্রে লিখেছেন, আমার প্রিয় তরুণ বন্ধুরা, চার দশকেরও বেশি সময় আমি ছাত্রছাত্রী, শিক্ষক এবং শিক্ষা সংস্কারের কাজে নিজেকে উৎসর্গ করেছি। আমি সবসময় বিশ্বাস করেছি যে একটি শক্তিশালী, অন্তর্ভুক্তিমূলক এবং দূরদর্শী শিক্ষা ব্যবস্থা একটি শক্তিশালী জাতি গঠনের ভিত্তি।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন