আফগানিস্তানের সঙ্গে চলমান সংঘাত নিয়ে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে টেলিফোনে আলোচনা করেছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার।
দারের দপ্তর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানায়, তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সঙ্গে আলাপকালে তিনি বলেন, পাকিস্তানি বাহিনী আফগান আগ্রাসনের জবাব দিয়েছে।
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, উভয় নেতা আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার গুরুত্বের ওপর জোর দিয়েছেন এবং পরিস্থিতির অগ্রগতির বিষয়ে ঘনিষ্ঠ যোগাযোগ রাখার বিষয়ে সম্মত হয়েছেন।
তুরস্কের পররাষ্ট্র মন্ত্রীকে সংঘাতের পরিস্থিতি জানিয়েছে পাকিস্তান
মানবজমিন ডেস্ক
বিশ্বজমিন
৩ মাস আগে
২৭ ফেব্রুয়ারি (শুক্রবার), ২০২৬, ৪ঃ০২ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
