আফগানিস্তান-পাকিস্তান সংঘর্ষে গভীর উদ্বেগ প্রকাশ করেছে চীন। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় উভয় পক্ষকে সংলাপ ও আলোচনার মাধ্যমে মতপার্থক্য ও বিরোধ নিষ্পত্তির আহ্বান জানিয়েছে। খবর বিবিসির।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং এক বিবৃতিতে বলেন, প্রতিবেশী ও বন্ধু দেশ হিসেবে চীন পরিস্থিতির অবনতি নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন এবং সংঘাতে হতাহতের ঘটনায় দুঃখ প্রকাশ করছে। তিনি সতর্ক করে বলেন, যে কোনো ধরনের উত্তেজনা বৃদ্ধি উভয় পক্ষের জন্য ক্ষতি ও ভোগান্তি বয়ে আনবে।
বিবৃতিতে আরও বলা হয়, চীন নিজস্ব কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে মধ্যস্থতার চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং উত্তেজনা প্রশমন ও দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে গঠনমূলক ভূমিকা রাখতে প্রস্তুত রয়েছে।
চীন জোর দিয়ে বলেছে, সংঘাতের অবসান দুই দেশ ও তাদের জনগণের মৌলিক স্বার্থের সঙ্গে জড়িত এবং এটি পুরো অঞ্চলকে শান্তিপূর্ণ ও স্থিতিশীল রাখতে সহায়ক হবে।
আফগানিস্তান-পাকিস্তান উত্তেজনা: সংলাপের আহ্বান চীনের
মানবজমিন ডেস্ক
বিশ্বজমিন
৩ মাস আগে
২৭ ফেব্রুয়ারি (শুক্রবার), ২০২৬, ২ঃ০১ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
