ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল সাতক্ষীরা

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল সাতক্ষীরা

ফন্ট সাইজ:

রাজধানীসহ দেশের বিভিন্ন জায়গায় শুক্রবার দুপুরে ভূমিকম্প অনুভূত হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল সাতক্ষীরা।

এর মাত্রা ৫ দশমিক ৪ বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের আবহাওয়াবিদ ফারজানা সুলতানা। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস এর তথ্য অনুযায়ী উৎপত্তিস্থলে ভূমিকম্পের মাত্রা ৫ দশমিক ৩। বেলা ১ টা ৫৪ মিনিটের দিকে এই ভূমিকম্প অনুভূত হয়। স্থায়ী হয় কয়েক সেকেন্ড।

এদিকে ভারতের পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে কম্পন অনুভূত হয়েছে।

মহিব

৩ মাস আগে

পুরা সাতক্ষীরা অঞ্চল খুব জোরে কেঁপে ওঠে।

মন্তব্য করুন